হামের উপসর্গ নিয়ে দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৯৬ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৬৭০ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে ৫৭৭ শিশু হামের উপসর্গে এবং ৯৩ শিশু নিশ্চিত হামে মারা গেছে। শুক্রবারের রিপোর্টে সিলেট বিভাগে ২টি, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১টি করে শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৯৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৭৮ জন।
দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয় ১৫ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৯৬ দিনে হামের উপসর্গ নিয়ে ৭৫ হাজার ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯০ হাজার ৯৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭১ হাজার ৩৯৬ জন।