শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট ৬৭০ জনের প্রাণহানি

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৬৭০ জনে পৌঁছেছে।

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট ৬৭০ জনের প্রাণহানি

দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই নতুন মৃত্যুর ফলে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭০ জনে।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, মৃতদের মধ্যে ৫৭৭ জন হামের উপসর্গ নিয়ে এবং ৯৩ জন নিশ্চিত হামে মারা গেছেন। শুক্রবার (১৯ জুন) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭৪ জন। এর মধ্যে সন্দেহভাজন হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭২ জন।

গত ১৫ মার্চ থেকে দেশে ৯০ হাজার ৯৮২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। হাসপাতাল ভর্তি হয়েছেন ৭৫ হাজার ১৫৬ জন। মোট শনাক্ত হওয়া হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৮৬৯ জন।

এছাড়া, হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ছুটি পেয়েছেন ৭১ হাজার ৩৯৬ জন।

বিজ্ঞাপন