রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি
স্বাস্থ্য

হামের উপসর্গে মৃত্যু ৮০০-র কাছাকাছি, আক্রান্ত ১৪ হাজারের বেশি

হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭৯৩, আক্রান্ত ১৪ হাজার ৫৭৮।

হামের উপসর্গে মৃত্যু ৮০০-র কাছাকাছি, আক্রান্ত ১৪ হাজারের বেশি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে, ফলে মোট প্রাণহানি বেড়ে ৭৯৩ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও উপসর্গের রোগী ১ হাজার ৫৯ জন শনাক্ত হয়েছে। এ সময় নিশ্চিত হাম আক্রান্ত হয়েছেন ১৪৭ জন, যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৫৭৮-এ পৌঁছেছে।

হামের উপসর্গ পাওয়া গেছে ৯২২ জনের শরীরে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৫৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ২৬ জন। এর মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিজ্ঞাপন