শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২৮০

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে, মোট প্রাণহানি ১,২৮০ জন।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২৮০

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও তার উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯ জন হাম রোগী। শনিবারের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৬১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৫৫ জন। এছাড়া, উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৩৭ হাজার ৭০২ জনের শরীরে।

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১১ হাজার ৮৬৫ জন এবং হাসপাতাল ছেড়ে গেছেন ২ লাখ ৩ হাজার ২৫৭ জন।

বিজ্ঞাপন