মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ভারী বৃষ্টির পূর্বাভাস, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস, নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা।

ভারী বৃষ্টির পূর্বাভাস, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সারা দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা নদ-নদীর পানি বৃদ্ধি করতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে।

লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে নতুন করে বন্যা পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এসব নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে বইতে পারে।

রংপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক অথবা স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে যে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমার পানি ইতিমধ্যে সমতলে বৃদ্ধি পেয়েছে।

যদিও কুশিয়ারার পানি স্থিতিশীল রয়েছে, কিন্তু আগামী ৩ দিন এই নদীর পানিও বৃদ্ধি পেতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জের নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা রয়েছে অথবা বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

বিজ্ঞাপন