মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে দেশে ৪ শিশুর মৃত্যু, মোট ৭৮৮ জনের প্রাণহানি

হামের উপসর্গে দেশে ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যুর সংখ্যা ৭৮৮ জন।

হামের উপসর্গে দেশে ৪ শিশুর মৃত্যু, মোট ৭৮৮ জনের প্রাণহানি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মারা গেছে ৬৯৩ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৯৫ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৮ জন।

রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ০৫১টি শিশু আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৩ হাজার ৭৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৬ হাজার ৫২১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন