মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস।

৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সঙ্গে সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, শনিবার রাত ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, ঝড়ের কারণে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, এই ঝড়ের ফলে কিছু এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন