শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ ইস্তাম্বুলের কাছে জাহাজ সংঘর্ষ, ১০ নাবিক নিখোঁজ
স্বাস্থ্য

হামের উপসর্গে দেশে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৫১

হামের উপসর্গে দেশে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৫১ শিশু।

হামের উপসর্গে দেশে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৫১

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে নতুন করে ১ হাজার ৫১ শিশু হাম দ্বারা আক্রান্ত হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামে আক্রান্ত হয়ে ৯৫ শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে।

এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় ১১৩ শিশু নতুন করে হাম দ্বারা আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৩৮।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও উল্লেখ করা হয়েছে যে, এই সময়ে ৮৮৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯৯২ শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

বিজ্ঞাপন