মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস, ভারী বর্ষণের শঙ্কা।

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবার (২০ জুলাই) দেশের বিভিন্ন বিভাগের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ও শুক্রবার (২৪ জুলাই) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের পাশাপাশি অন্যান্য বিভাগেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদফতর সতর্ক করে বলছে, ভারী বর্ষণের কারণে স্থানীয় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন