মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৯৩৮, নতুন রোগী ভর্তি ১,২৩২

হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৯৩৮, নতুন রোগী ভর্তি হয়েছে ১,২৩২ জন।

হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৯৩৮, নতুন রোগী ভর্তি ১,২৩২

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৩৮ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একইদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ২৩২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৮৩ জনের।

এতে উল্লেখ করা হয়, সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৮৭ জনে। এছাড়া উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৫০ হাজার ৬৫২ জনের শরীরে।

গত মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন। এর মধ্যে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন।

বিজ্ঞাপন