দেশের ১০ জেলায় রাতের মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এছাড়া, এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে।