গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৮ শিশু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ৩ শিশুর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মোট ৮৩৪ শিশুর মৃত্যু হয়েছে।
হামের কারণে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে, ফলে হাম ও হামের উপসর্গে মোট ৯৩৩ শিশুর মৃত্যু হয়েছে। আজকের প্রতিবেদনে ২৪ ঘণ্টায় ১৩১টি শিশু নতুন করে হামে আক্রান্ত হওয়ার তথ্যও উঠে এসেছে।
হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৯৭। এই সময়ে ১ হাজার ২৬টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮২৪টি শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫০৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৪০৪। হাসপাতালের ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৬০৯, যাদের মধ্যে ১ লাখ ২৫ হাজার ৯৭৫ জন ইতোমধ্যে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন।