রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, ৭০২ জন হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে মৃত্যু নেই, ৭০২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, ৭০২ জন হাসপাতালে ভর্তি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০২ জন। শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৪৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৮ জন, খুলনা বিভাগে ১১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন এবং রংপুর বিভাগে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ২৮ হাজার ৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ১ শতাংশ নারী।

এছাড়া, ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৬ হাজার ১০১ জন। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৭৭ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন