শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, মোট ৮২৯ জন

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু, মোট ৮২৯ জনের মৃত্যু হয়েছে।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, মোট ৮২৯ জন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৮২৯ জনে পৌঁছেছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, নতুন করে হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৯৪০ শিশু।

মৃত তিন শিশুর মধ্যে একজন ঢাকার, একজন সিলেটের এবং একজন খুলনার। বর্তমানে হাসপাতালে ভর্তি হওয়া ৯৪০ শিশুর মধ্যে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৮৭৬ শিশুর অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে পৌঁছেছে।

এ সময়ের মধ্যে ১৮ হাজার ২০৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতর পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন