শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৯২৫

হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৯২৫ জনে পৌঁছেছে।

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৯২৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৯২৫ জনে পৌঁছেছে।

এদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮২৬ জন শিশু, এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৯ জন শিশু।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, উল্লেখিত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭২টি শিশু। এর মধ্যে ১ হাজার ৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

পরীক্ষাগারে ৬৮টি শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৭১৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ১৪৪।

সারাদেশে গত ৫ মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৮ হাজার ২৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ১ লাখ ২৩ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

বিজ্ঞাপন