শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৯২৮, নতুন রোগী ৯৪০

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯২৮।

হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৯২৮, নতুন রোগী ৯৪০

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে, যার ফলে দেশে প্রাণহানি বেড়ে ৯২৮ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন রোগী হিসেবে ৯৪০ জন ভর্তি হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ৬৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৭৬ জন রোগী রয়েছেন।

বাংলাদেশে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৯২৮ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর মধ্যে হামের উপসর্গে ৮২৯ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৯৯ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে পৌঁছেছে। এ পর্যন্ত মোট ১৮ হাজার ২০৮ রোগীর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন