ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত মোট ২৮ হাজার ৯২৯ জন। এর মধ্যে ২৬ হাজার ৮৯৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৮৭ জন আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। বরিশাল বিভাগে ১১৭, চট্টগ্রামে ১০০, খুলনায় ১৫৯, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ৭১ এবং রংপুর বিভাগে ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।