গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু fever এ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে, নতুন করে ১৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, ঢাকা বিভাগে ১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১ জন, খুলনা বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।
এ পর্যন্ত চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট ১০ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,০৩৯ জনে।