দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে মঙ্গলবার (২৩ জুন) এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫টি শিশু। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৬ জনে।
মৃতদের মধ্যে ৫৯৩ জন হামের উপসর্গ নিয়ে এবং ৯৩ জন নিশ্চিত হামে মারা গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার পাশাপাশি সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১২৬ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১১ হাজার ২৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এছাড়া, একই সময়ে ১ হাজার ৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৭৬৪ জনে।