দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০৬১ জন শিশু।
চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯১৮ হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮১৯ জনের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজন এবং বরিশাল ও ময়মনসিংহে একজন করে মারা যায়।