শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ঢাকায় রাতে হালকা বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমতে পারে

ঢাকায় রাতে হালকা বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমতে পারে।

ঢাকায় রাতে হালকা বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমতে পারে

ঢাকা ও আশপাশের এলাকায় রাতের মধ্যে হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, আকাশ আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ।

বিজ্ঞাপন