শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী রাহাত আরা বেগম।

জাদুঘর পরিদর্শনের পর রাষ্ট্রপতি অশ্রুসজল চোখে বলেন, "ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি। রাষ্ট্র কখনোই এই শহিদ ও আহত জুলাই যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না।"

তিনি আরো বলেন, "এ দেশে যেন আর কোনদিন এই ধরনের মর্মান্তিক ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ না ঘটে।" পরিদর্শনের শেষে রাষ্ট্রপতি জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এছাড়া, রাষ্ট্রপতি আহত ও ক্ষতিগ্রস্ত সকলের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করেন। রাষ্ট্রপতির সঙ্গে এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর পলিসি এবং স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং জাদুঘরের মহাপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন