বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় বজ্রপাতে আগুনের ঘটনা

সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় বজ্রপাতে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় বজ্রপাতে আগুনের ঘটনা

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় বজ্রপাতের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের হোসেনপুর এলাকার আল-মাহমুদ এভিনিউয়ে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে একাধিকবার বজ্রপাত হচ্ছিল। এ সময় মন্ত্রীর বাসার গেটের পাশে থাকা গ্যাসের রাইজারে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা দেখা দিলে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে বাসা বা গ্যাস লাইনের কোন বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার পর গ্যাস লাইনের ওই অংশের নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টরা জানান।

বিজ্ঞাপন