শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে হায়ারের প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন

হায়ার বাংলাদেশ চট্টগ্রামে প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে।

চট্টগ্রামে হায়ারের প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন

গ্রাহকদের জন্য দ্রুত এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে হায়ার বাংলাদেশ চট্টগ্রামে তার প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে।

এটি প্রতিষ্ঠানটির ষষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার। উদ্বোধনী অনুষ্ঠানে হায়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্যান জিং ফিতা কেটে নতুন সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন।

তিনি বলেন, "আমরা গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্থানীয় সার্ভিস সক্ষমতা আরও জোরদার করতে চাই।"

নতুন সার্ভিস সেন্টারটি চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের জন্য দ্রুত সেবা, সহজতর সহায়তা এবং উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করবে।

হায়ারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে প্রতিষ্ঠানটির সার্ভিস নেটওয়ার্কে ৬টি ডিরেক্ট সার্ভিস সেন্টার, ১৭টি এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার এবং ৮০টিরও বেশি অথোরাইজড সার্ভিস সেন্টার রয়েছে।

বিজ্ঞাপন