শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ধানমণ্ডিতে এপেক্স শোরুমে আগুন, ফায়ার সার্ভিসের অভিযান চলছে

ধানমণ্ডিতে এপেক্স শোরুমে আগুন লেগেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান চলছে।

ধানমণ্ডিতে এপেক্স শোরুমে আগুন, ফায়ার সার্ভিসের অভিযান চলছে

রাজধানীর ধানমণ্ডি-২৭ এলাকায় এপেক্সের একটি শোরুমে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি মোকাবিলায় আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এ ছাড়া, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।

তবে, এখন পর্যন্ত আগুনে কেউ আহত হওয়ার বা ভবনের ভেতরে কেউ আটকা পড়ার খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

বিজ্ঞাপন