শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গুজব সাংবাদিকতার জন্য বড় হুমকি: প্রেস সচিব শিবলী

গুজব ও অপতথ্য সাংবাদিকতার জন্য বড় হুমকি বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব শিবলী।

গুজব সাংবাদিকতার জন্য বড় হুমকি: প্রেস সচিব শিবলী

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সদস্য বরণ অনুষ্ঠানে গুজব ও অপতথ্যকে সাংবাদিকতার জন্য বড় হুমকি বলে উল্লেখ করেন।

তিনি বলেন, 'সম্প্রতি অপতথ্য ও গুজবের সবচেয়ে বেশি শিকার প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর বিএনপিকে নিয়ে ১১৫৮ এবং প্রধানমন্ত্রীর সম্পর্কে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে।'

শিবলী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'আপনারা চাইলে অপতথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারেন। প্রতিটি মিডিয়া একটি ফ্যাক্টচেক অনুষ্ঠান করতে পারে, তাহলে সবাই গুজব বা অপতথ্য সম্পর্কে প্রতিদিন জানতে পারবে।'

২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সদস্যকে সদস্যপদ প্রদান করা হয়। এসময় নতুন সদস্যদের বরণ করে নেন প্রেস সচিব শিবলী।

তিনি নতুন সদস্যদের সংগঠনের ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিজ্ঞাপন