প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন পাস হলে তা সরকারের জন্য বিপদজনক হতে পারে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নিবাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, "ফেসবুক-ইউটিউবের মতো অনলাইনভিত্তিক প্ল্যাটফর্মগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অপতথ্য এবং ভুল তথ্যের প্রচার বন্ধ করতে আইন প্রণয়ন যথেষ্ট নয়।"
আলোচনায় অংশগ্রহণকারী অন্যান্য বক্তারা আইনটিতে মানহানি এবং দায়মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত না করার আহ্বান জানান। তারা সাংবাদিকদের এই আইনের আওতায় না পড়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বৈঠকে টিআইবি, ব্র্যাক, ব্লাস্ট, মহিলা পরিষদসহ মোট ১৯টি সংগঠন অংশগ্রহণ করে।