রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জামায়াতের আমির: লোভ-লালসা প্রত্যাখ্যান, আন্দোলন অব্যাহত থাকবে

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান লোভ-লালসা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

জামায়াতের আমির: লোভ-লালসা প্রত্যাখ্যান, আন্দোলন অব্যাহত থাকবে

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইনিয়ে-বিনিয়ে বহু লোভ-লালসা আমাদেরকে দেখানো হয়েছে। তিনি বলেন, "এসবের দিকে ফিরেও তাকাইনি, ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি।"

রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আমার বাংলাদেশ (এবি পার্টি) আয়োজিত জুলাই সনদের এক বছর উপলক্ষে মুক্ত আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির উল্লেখ করেন, "আগের স্বৈরাচার যে পথে হেঁটেছিল, হুবহু একই রাস্তা ধরেই বর্তমান বিএনপি সরকার হাঁটছে।" তিনি প্রশ্ন করেন, "বিরোধীদল কি গালে আঙুল দিয়ে বসে থাকবে?"

তিনি আরও বলেন, "শত ইঞ্জিনিয়ারিং, চুরি-চামারির পরে জনগণ আমাদেরকে যে কয়টি আসন দিয়েছে, এই আসনের ৮৯ জন এমপি সারাদেশের ১৮ কোটি মানুষের পাহারাদার হয়ে কাজ করবে।"

ডা. শফিকুর রহমান বলেন, "আমরা কথা দিচ্ছি, বিএনপি বদলে গেলেও আমরা আমাদের কথা বদলাবো না। জুলাই সনদ আর গণভোটের গণরায় আদায় করেই ছাড়বো।"

তিনি জনগণের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এবং বলেন, "ফ্যাসিবাদের পথ বন্ধ করা, বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তোলা, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দর ও বাসযোগ্য করার লক্ষ্যেই আমাদের এই আন্দোলন।"

জামায়াতের আমির বলেন, "আমাদের আন্দোলনে কোনো চক্রান্তের পরোয়া করবো না। তবে এটা ঠিক, দেশকে ভালোবাসি। জ্বালাও-পোড়াও আন্দোলনের কর্মসূচি নয়।" তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, "আমাদের সন্তানরা ২৪-এ দেখিয়ে দিয়েছে জ্বালাও-পোড়াও লাগে না, খালি হাতে ঈমানী বল, দেশপ্রেম বুকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেলেই ফ্যাসিবাদের পতন হয়।"

বিজ্ঞাপন