রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

৭ খুন, সিনহা ও আবরার হত্যা মামলার দ্রুত শুনানি উদ্যোগ

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন, সিনহা ও আবরার হত্যা মামলার দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে।

৭ খুন, সিনহা ও আবরার হত্যা মামলার দ্রুত শুনানি উদ্যোগ

নারায়ণগঞ্জের ৭ খুন, মেজর সিনহা হত্যা ও আবরার ফাহাদ হত্যা মামলার দ্রুত শুনানির জন্য আপিল বিভাগে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অবকাশকালীন ছুটির পর আদালত খুললেই এসব মামলার শুনানি শুরু হবে। দীর্ঘদিন ধরে এই মামলাগুলো হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছে।

২০১৭ সালের ২২ আগস্ট নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার হাইকোর্টের রায় ঘোষণা করা হয়। রায়ে বিচারিক আদালতের দেওয়া ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

২০২৫ সালের ২ জুন সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট।

এছাড়া, ২০২৫ সালের ১৬ মার্চ আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ও বহাল রাখা হয়েছে।

বিজ্ঞাপন