বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণের স্বার্থে আকস্মিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন।
আজ রোববার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, দেশের সরকারপ্রধানের এই পদক্ষেপের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়নের জন্য সরকারের একার দায়িত্ব নয়, বরং সর্বস্তরের মানুষের অংশগ্রহণও প্রয়োজন।
তিনি আরও বলেন, সরকার সকল ধরনের সংকট নিরসনে কাজ করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঠিকভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতাকর্মীরা ২৭ বছরের সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।