রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা, ১২০০ জন আটক; ১৫০ পুলিশ আহত

ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা, ১২০০ জন আটক; ১৫০ পুলিশ আহত হয়েছে।

ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা, ১২০০ জন আটক; ১৫০ পুলিশ আহত

ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে চলা বিক্ষোভ শনিবার (১৭ অক্টোবর) সহিংসতায় রূপ নেয়। দেশব্যাপী প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের অংশগ্রহণে এই বিক্ষোভে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ১,২০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান ল্যাক্রনুর মতে, সংঘর্ষের সময় অন্তত ১৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। প্যারিসের ঐতিহাসিক প্লাস দে লা রিপাবলিকসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যার দিকে সহিংসতা ছড়িয়ে পড়ে। মুখোশধারী বিক্ষোভকারীরা যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং দোকানপাট ভাঙচুর করে।

দাঙ্গা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। প্যারিসের বাইরে লিমোজেস শহরের ঐতিহাসিক সিটি হলে আগুন ধরিয়ে দেয়ায় ভবনটির ছাদ ধসে পড়েছে। এছাড়া, লিওঁর পর্যটন কার্যালয়ও আগুনে ভস্মীভূত হয়েছে।

সেন্ট-এতিয়েনে পুলিশের একটি গ্রেনেডের বিস্ফোরণে এক তরুণ বিক্ষোভকারীর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় মেয়র। প্যারিসের খাদ্য ও পোশাকের দোকান লুটপাটের পাশাপাশি লিল শহরে অ্যাপলের শোরুম ভেঙে সব পণ্য লুট করা হয়েছে।

ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে ‘ইয়েলো ভেস্ট’ ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের কর্মীরা। শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ স্কুল অবকাঠামো ও শিক্ষক সংকটের প্রতিবাদে আন্দোলন শুরু করেছিল। তবে শনিবার তাদের আন্দোলন দেশব্যাপী সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়।

শিক্ষা মন্ত্রণালয় ৩ হাজার অতিরিক্ত শিক্ষক নিয়োগের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা প্রশাসনিক দফতর ও ব্যবসায়িক প্রতিষ্ঠান আক্রমণ করেছেন, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

বিজ্ঞাপন