রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৬, লালবাগ বিভাগ থেকে ৫৯, ওয়ারী বিভাগ থেকে ৭৫, মতিঝিল বিভাগ থেকে ৮২, তেজগাঁও বিভাগ থেকে ৭৯, মিরপুর বিভাগ থেকে ৯০, গুলশান বিভাগ থেকে ৪৭, উত্তরা বিভাগ থেকে ৪৩, গোয়েন্দা বিভাগ থেকে ১১ এবং সিটিটিসি থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা, সাত গ্রাম হেরোইন, দুই ক্যান বিয়ার, একটি কাভার্ডভ্যান, দুইটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন, একজন ভিকটিম এবং নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।