শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

শাহজালালে ১ কেজি সোনাসহ বিমান কর্মী ও যাত্রী আটক

শাহজালাল বিমানবন্দর থেকে ১ কেজি সোনাসহ বিমান কর্মী ও যাত্রী আটক করা হয়েছে।

শাহজালালে ১ কেজি সোনাসহ বিমান কর্মী ও যাত্রী আটক

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী ও এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দর অ্যাভসেকের সহায়তায় ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট ওই কর্মীর দেহ তল্লাশি করে।

তদন্তের সময় বিমান কর্মী ওবায়দুর রহমানের শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১,০৪৯.৪০ গ্রাম (প্রায় ১.০৫ কেজি), যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর ওবায়দুরের তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়।

এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন-২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের অধীন কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন