শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বাগেরহাটে কারাগারে হাজতির মৃত্যু, ময়নাতদন্ত সম্পন্ন

বাগেরহাট জেলা কারাগারে নাশকতা মামলার আসামি চাঁনমিঞা ফকিরের মৃত্যু হয়েছে।

বাগেরহাটে কারাগারে হাজতির মৃত্যু, ময়নাতদন্ত সম্পন্ন

বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামি চাঁনমিঞা ফকিরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।

জেল সুপার মোস্তফা কামাল জানান, শুক্রবার সকাল পৌনে আটটার দিকে হাজতিদের খাবার দেওয়া হয়। এসময় চাঁনমিঞা তার ওয়ার্ডে বসে নাস্তা খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

তিনি বলেন, "হাজতি চাঁনমিঞা অসুস্থ হলে কারারক্ষীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"

চাঁনমিঞা ফকির গত ২৬ সেপ্টেম্বর মোরেলগঞ্জ থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে আসেন। তার মরদেহের ময়নাতদন্ত বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে সম্পন্ন করা হয়েছে এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, বলেন জেল সুপার।

বিজ্ঞাপন