শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গুলশানে টস বন্ডের চারটি গুদাম সিলগালা, মদ ও বিয়ারের অনিয়ম ধরা পড়েছে

গুলশানে টস বন্ডের গুদাম সিলগালা, মদ ও বিয়ারের অনিয়ম ধরা পড়েছে।

গুলশানে টস বন্ডের চারটি গুদাম সিলগালা, মদ ও বিয়ারের অনিয়ম ধরা পড়েছে

রাজধানীর গুলশানে বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত মদ ও বিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ অভিযান চালিয়ে চারটি গুদাম সিলগালা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) এবং কাস্টমস ইনটেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইআইডি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

১ অক্টোবর রাতে পরিচালিত অভিযানে সফটওয়্যার জালিয়াতি এবং পণ্যের চালানে অনিয়ম শনাক্ত করা হয়। ডিএনসির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদিত সফটওয়্যারে খালাস দেখানো মদ গুদামে মজুত পাওয়া গেছে।

৩ সেপ্টেম্বরের কাগজপত্র অনুযায়ী, ২ হাজার ২৫০ কার্টন হাইনেকেন বিয়ার আমদানির তথ্য ছিল, তবে গুদামে সরেজমিনে তা পাওয়া যায়নি। অভিযানে দেখা যায়, চার তলা বিশিষ্ট ভবনের দুটি ফ্লোর কাস্টমসের কোনো অনুমোদন ছাড়াই ব্যবহার করা হচ্ছিল।

টস বন্ডের পরিচালক শেখ নূর ইসলাম, যিনি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর, এর আগে তার মালিকানাধীন ‘ফুওয়াং ক্লাব’ ও ‘কয়লা রেস্টুরেন্ট’-এও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল।

বিজ্ঞাপন