শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বাংলামোটরে যুবদল নেতার গুলিতে আতঙ্ক, আহত ১

বাংলামোটরে যুবদল নেতার গুলিতে আতঙ্ক ছড়িয়েছে, আহত হয়েছেন একজন।

বাংলামোটরে যুবদল নেতার গুলিতে আতঙ্ক, আহত ১

রাজধানীর বাংলামোটরে বৃহস্পতিবার রাতে চাঁদাবাজি নিয়ে কথা বলায় স্থানীয় এক ব্যক্তির মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে যুবদলের সাবেক আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। এই ঘটনায় আতঙ্ক ছড়াতে তিনি কয়েক দফা ফাঁকা গুলি ছোঁড়ে।

স্থানীয়রা জানান, সাইমন পাম্পের গলিতে ওই ব্যক্তির ওপর হামলা চালান। হামলার পর আতঙ্কিত জনতা সাইমনকে ধাওয়া করলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ জনতা তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে সাইমন ও তার ভাইসহ চারজনকে আটক করে। হাতিরঝিল থানায় ভুক্তভোগী এই ঘটনায় মামলা করেছেন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দীর্ঘদিন ধরে ফেরদৌস আহাম্মেদ সাইমন ও তার অনুসারীদের বিরুদ্ধে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ ছিল। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, তারা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে নিয়মিত টাকা আদায় করতেন, যা এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন