পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির জানিয়েছেন, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। শনিবার খুলনা পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আইজিপি জানান, নতুন আইনে অভিযোগ ছাড়াই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করতে পারবে। এই পদক্ষেপের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আরও কার্যকরী ভূমিকা পালন করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
তিনি আরো বলেন, গত ১৭ বছরে পুলিশের এবং জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, তবে ৫ আগস্টের পর পুলিশ মানবিক ও জনবান্ধব হওয়ার চেষ্টা করছে।
আইজিপি বলেন, "আইনশৃঙ্খলা রক্ষায় বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়, আর বল প্রয়োগ না করলে মানুষ দুর্বল মনে করে।"