শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

র‍্যাব বিলুপ্ত করে নতুন এসআরবি ইউনিট গঠনের বিল সংসদে উত্থাপন

র‍্যাব বিলুপ্ত করে নতুন এসআরবি ইউনিট গঠনের বিল সংসদে উত্থাপন করা হয়েছে।

র‍্যাব বিলুপ্ত করে নতুন এসআরবি ইউনিট গঠনের বিল সংসদে উত্থাপন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিল উত্থাপন করেন।

বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে পরীক্ষা-নীরিক্ষার জন্য পাঠানো হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বিলটির বিরুদ্ধে আপত্তি জানান। তারা সংসদীয় কমিটিতে কর্মদিবস বাড়ানোর দাবি করেন। স্বরাষ্ট্রমন্ত্রী চার কার্যদিবসের মধ্যে বিলটি যাচাই-বাছাই শেষে ফেরত পাঠানোর প্রস্তাব করেন।

মন্ত্রী বলেন, “আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, র‍্যাব নামে কোনো সংগঠন থাকবে না। আমরা র‍্যাব বিলুপ্ত করছি, কিন্তু পুলিশের অধীনে একটি এলিট ফোর্স প্রয়োজন।” তিনি আরও জানান, সাইবার ক্রাইম মোকাবিলার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন রয়েছে।

বিলের ১ ধারায় উল্লেখ করা হয়েছে, এই আইন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ নামে অভিহিত হবে। ৪ ধারায় বলা হয়েছে, পুলিশের আওতাধীন এসআরবি ইউনিট থাকবে। ইউনিটের সদর দফতর ঢাকায় অবস্থিত হবে এবং এর মহাপরিচালক বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে নিযুক্ত হবেন।

বিলের ১০ ধারায় এসআরবির দায়িত্ব ও কার্যাবলি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমন, বেআইনি অস্ত্র উদ্ধার এবং মানবতাবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

বিজ্ঞাপন