মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী গুরুতর আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী গুরুতর আহত অবস্থায়।

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী গুরুতর আহত

চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়ায় ‘রিলাক্স জোন’ নামের একটি আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী তাহমিনা আক্তার গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাঁদের ১০ মাস বয়সী সন্তান অক্ষত রয়েছে।

মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হোসেন জানান, নিহত আমিনুল ইসলাম খৈয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টারবাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। তিনি রাঙামাটি পার্বত্য জেলার পুলিশলাইনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, রবিবার দুপুরে আমিনুল হোটেলটির ১০৪ নম্বর কক্ষে ওঠেন। সোমবার সকালে হোটেল কর্তৃপক্ষ কক্ষে কড়া নাড়লে তাহমিনা ভেতর থেকে দরজা খুলে দেন। এ সময় তিনি আহত অবস্থায় ছিলেন। পরে কক্ষে আমিনুলকে ঝুলন্ত অবস্থায় দেখে কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।

পুলিশ জানিয়েছে, আমিনুল ও তাহমিনা দম্পতির মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের কারণে আমিনুল স্ত্রীকে মারধর করার পর আত্মহত্যা করতে পারেন। পুলিশ ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে—তা খতিয়ে দেখছে।

বিজ্ঞাপন