শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে।

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স চার মাস ২৪ দিন পর খোলা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলার সময় ১৫টি দানবাক্সে ৫১ বস্তা টাকা পাওয়া যায়।

এবার ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্রাঙ্ক খোলা হয়। দানবাক্সগুলো ভরে যাওয়ায় আগের তিনটি অস্থায়ী ট্রাঙ্কের সঙ্গে আরও দুটি ট্রাঙ্ক যোগ করা হয়। টাকা গণনার কাজ চলছে।

গণনায় অংশগ্রহণ করেছেন শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা, মসজিদের কর্মচারী ও জেলা প্রশাসনের কর্মীসহ পাঁচ শতাধিক মানুষ। জেলা প্রশাসক জানান, সর্বশেষ ২৭ জুন দানবাক্স খোলা হয়েছিল, তখন ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল।

দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন