বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার হলো ৯৫ লাখ টাকার কষ্টি পাথর

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৯৫ লাখ টাকার কষ্টি পাথর ও ভারতীয় মদ উদ্ধার।

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার হলো ৯৫ লাখ টাকার কষ্টি পাথর

কুষ্টিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) তিনটি পৃথক অভিযানে ৯৪.২৫০ কেজি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি (শিবলিঙ্গ) ও ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯৫ লাখ ১৫ হাজার টাকা।

কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হিন্দা গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

এছাড়া, রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোহাম্মাদপুর মাঠে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে, যার আনুমানিক সিজার মূল্য ৬১ হাজার ৫০০ টাকা।

একইদিন ভোররাত আনুমানিক ৪টার দিকে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তেঁতুলবাড়ি মাঠপাড়া মাঠে পৃথক অভিযান পরিচালনা করে আরও ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২৮ হাজার ৫০০ টাকা।

উদ্ধারকৃত মালামাল প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানায় বিজিবি ৪৭ ব্যাটালিয়ন। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন