মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাঙামাটির সাজেক পর্যটকদের জন্য পুনরায় খুলল

রাঙামাটির সাজেকসহ সব পর্যটন কেন্দ্র পুনরায় খুলে দেওয়া হলো।

রাঙামাটির সাজেক পর্যটকদের জন্য পুনরায় খুলল

রাঙামাটি জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকসহ জেলার সব পর্যটন কেন্দ্র পুনরায় খুলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন মঙ্গলবার এ তথ্য জানায়।

জেলা প্রশাসক নাজশা আশরাফী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই জারি করা পূর্বের নির্দেশনা সংশোধন করে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

তবে চলতি মৌসুমে বিরূপ আবহাওয়ার কারণে পর্যটক ও যানবাহন চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসন বিশেষভাবে অনুরোধ করেছে যে, নির্দেশনা যথাযথভাবে মেনে চলা উচিত।

বিজ্ঞাপন