শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
জাতীয়

নারায়ণগঞ্জে ১২ কোটি টাকার তাঁত প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

নারায়ণগঞ্জে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন হয়েছে।

নারায়ণগঞ্জে ১২ কোটি টাকার তাঁত প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন করা হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বুধবার (১৫ জুলাই) দুপুরে নবনির্মিত এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি জানান, জিআই জামদানী পণ্য বাঁচিয়ে রাখার জন্য এই প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের বস্ত্রশিল্পের দক্ষ জনবল তৈরি ও তাঁত উন্নয়নকে এগিয়ে নিতে ১২ কোটি টাকা ব্যয়ে এই কেন্দ্র নির্মিত হয়েছে।

এ প্রশিক্ষণ কেন্দ্র তাঁতশিল্পের বিকাশ, দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র অধিদপ্তরের কর্মকর্তা, তাঁত মালিক, জেলাপ্রশাসকসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন