বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

উত্তরার সড়ক এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির

উত্তরার সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ডিএমপি, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যানজট সৃষ্টি হয়েছে।

উত্তরার সড়ক এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাজধানীর উত্তরার সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। আজ বুধবার (১৫ জুলাই) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, বর্তমানে উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে সড়ক অবরোধ করে আন্দোলন চলছে, যার ফলে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে।

এ কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্টমুখী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের দীর্ঘ সারি ইতোমধ্যে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছেছে।

ডিএমপি নাগরিকদের বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন