বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন ইরান ও মার্কিনির মধ্যে হামলা, শান্তি চুক্তি সংকটে
জাতীয়

জামালপুরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক মানুষের সেবা

জামালপুরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

জামালপুরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক মানুষের সেবা

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল লাউচাপড়ার সাতানিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক আয়োজিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) আয়োজিত এই ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

ক্যাম্পে ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। মেডিসিন, শিশু, গাইনি ও চর্মরোগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা সেবা প্রদান করেন। স্থানীয়রা বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, "এই দুর্গম পাহাড়ি এলাকায় ৫০০-৬০০ মানুষের চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পে বিজিবির বিশেষজ্ঞ ডাক্তারসহ বাইরের ডাক্তারও আছেন।"

তিনি আরও জানান, "বিশেষ করে পাহাড়ি ঢলে সীমান্তের বিভিন্ন জায়গায় বন্যা সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের মানুষ যেনো সহজে চিকিৎসা সেবা পেতে পারে তার জন্য এমন আয়োজন করা হয়েছে।"

বিজ্ঞাপন