গত ১৫ বছরে বাংলাদেশে রেলপথে মোট ১৩৩৪টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে পূর্বাঞ্চলে ১০৫১টি এবং পশ্চিমাঞ্চলে ২৮৩টি দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে।
রেলমন্ত্রী শেখ রবিউল আলম বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামের প্রশ্নের জবাবে এই তথ্য জানান। তিনি বলেন, দুর্ঘটনাগুলোর প্রধান কারণ হলো রেললাইন এবং পয়েন্টস অ্যান্ড ক্রসিংয়ের ত্রুটি, যা কারণে বগি লাইনচ্যুত হয়।
মন্ত্রী জানান, চাকার শার্পফ্রেঞ্জ, গেজের অসামঞ্জস্যতা এবং প্রাকৃতিক কারণে রেললাইন বেঁকে বা দেবে যাওয়াও দুর্ঘটনার কারণ হতে পারে।
দুর্ঘটনা প্রতিরোধে রেললাইন রক্ষণাবেক্ষণ এবং নতুন রেললাইন নির্মাণের কাজ চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শেখ রবিউল আলম আরও বলেন, দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দায়ী ব্যক্তি বা বিভাগের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।