সাজেকে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের পঞ্চম দিন চলছে। অবরোধের কারণে সাজেক পর্যটন কেন্দ্রটি টানা পাঁচদিন ধরে বন্ধ রয়েছে।
সাজেক সড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, ফলে এলাকার নিত্যপ্রয়োজনীয় খাবার এবং জরুরি ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।
অবরোধের কারণে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় সাজেকের পর্যটন শিল্প এবং পরিবহন খাতে প্রতিদিন কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
সাজেকে চলমান স্থবিরতা কাটিয়ে শান্তি ফিরিয়ে আনতে বাঘাইছড়িতে একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। সভায় খাগড়াছড়ি ও রাঙামাটির সংসদ সদস্য এবং জেলা প্রশাসকদের অংশ নেওয়ার কথা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি হেডম্যান-কারবারিরাও সভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।