রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত
রাজনীতি

ইসির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু আজ, ৫৫ দল অংশ নিচ্ছে

আজ থেকে ইসির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হচ্ছে, ৫৫টি দল অংশ নিচ্ছে।

ইসির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু আজ, ৫৫ দল অংশ নিচ্ছে

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আজ থেকে টানা তিন দিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শুরু হবে সংলাপ।

জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ ১৮টি দলকে প্রথম দিনের সংলাপে অংশ নিতে চিঠি পাঠিয়েছে ইসি। তবে জোটের শরিক অন্য দলগুলোর সঙ্গে সংলাপে অংশ নেওয়ার কথা ইসিকে লিখিতভাবে জানিয়েছে জামায়াত। এনসিপি ও এবি পার্টির মধ্যে এ বিষয়ে মতভেদ রয়েছে।

ইউপি নির্বাচন যেনো সুষ্ঠু ও সহিংসতামুক্ত হয়, সেজন্য রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাইবে কমিশন। দলগুলোও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ তুলে ধরবে।

আগামীকাল বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দল এবং মঙ্গলবার এনসিপিসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। নির্বাচন কমিশন পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করবে, প্রথম ধাপে রয়েছে ১ হাজার ৪২টি ইউনিয়ন।

বিজ্ঞাপন