রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে সম্পাদক পরিষদের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
এ সভায় দেশের জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর, সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক এবং সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ মতবিনিময়ে অংশ নেন।
মতবিনিময়কালে রাষ্ট্রপতি গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজখবর নেন। সম্পাদক পরিষদের সদস্যরা রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান।
এ সময় তারা গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি জনস্বার্থে দায়িত্বশীল গণমাধ্যমের সাথে রাষ্ট্র ও সরকারের কার্যকর সংযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
তারা জানান, গণমাধ্যম যেন একটি স্বাধীন, মুক্ত ও নিরাপদ পরিবেশে দায়িত্বশীলতার সাথে কাজ করতে পারে, সে জন্য রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। রাষ্ট্রপতি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় শেষে সম্পাদক পরিষদের সদস্যরা রাষ্ট্রপতির আমন্ত্রণে মধ্যাহ্নভোজনে অংশ নেন।