মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

লটারির মাধ্যমে ১৪৩০ জন কর্মকর্তার বদলি-পদায়ন

লটারির মাধ্যমে ১৪৩০ জন কর্মকর্তার বদলি ও পদায়ন করেছে সরকার।

লটারির মাধ্যমে ১৪৩০ জন কর্মকর্তার বদলি-পদায়ন

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা চলছে।

মন্ত্রী মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান সচিবালয়ের জায়গা দ্বিগুণ হবে। পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

তিনি জানান, বর্তমান সচিবালয়ের অনেক ভবন ঝুঁকিপূর্ণ এবং কিছু মন্ত্রণালয়ের কার্যালয় সেখানে নেই, তাই নতুন সচিবালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

লটারির মাধ্যমে বদলি ও পদায়নের বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, এই পদ্ধতি সুশাসন নিশ্চিত করবে। তিনি বলেন, "আগে বদলি বাণিজ্যের কারণে অনেক ভালো কর্মকর্তার পদায়ন হয়নি। দুর্নীতি বন্ধ করতে এই লটারি পদ্ধতি গ্রহণ করা হয়েছে।"

এখন পর্যন্ত ১ হাজার ৪৩০ জন কর্মকর্তাকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন